ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
যুক্তরাষ্ট্রে ভোট জালিয়াতির দায়ে দুই বাংলাদেশির কারাদণ্ড
মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার মিলবোর্ন বরো’র মেয়র নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
শুক্রবার (২০ জুন) জেলা বিচারক হার্ভে বার্টল পৃথক শুনানিতে এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন—নুরুল হাসান (৪৮) ও রফিকুল ইসলাম (৫২)। আদালত নুরুল হাসানকে ৩ বছর (৩৬ মাস) এবং রফিকুল ইসলামকে ১২ মাস ১ দিনের কারাদণ্ড দেন। পাশাপাশি উভয়কে জরিমানাও করা হয়েছে।
জানা যায়, ২০২১ সালের মেয়র নির্বাচনে প্রাথমিক পর্বে পরাজয়ের পর নুরুল হাসান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নেন। এরপর তিনি মিলবোর্ন কাউন্সিলের তৎকালীন সদস্য মুনসুর আলী এবং সাবেক সদস্য রফিকুল ইসলামের সহায়তায় ভোট কারচুপির পরিকল্পনা করেন। তারা মিলবোর্নের বাইরে থাকা ব্যক্তিদের পরিচয় ব্যবহার করে ভুয়া ভোটার নিবন্ধন করেন এবং মেইল-ইন ব্যালটের মাধ্যমে ভোট দেয়ার চেষ্টা করেন।
তবে এই জালিয়াতি সত্ত্বেও নির্বাচনে নুরুল হাসান ১৬৫ ভোটে পরাজিত হন।
আদালত সূত্রে জানা গেছে, হাসান মোট ৩৩টি অভিযোগে দোষ স্বীকার করেছেন। এসবের মধ্যে রয়েছে—ষড়যন্ত্র, ভুয়া তথ্য প্রদান ও জাল ভোটার নিবন্ধন। আদালত তাকে ৩ বছরের কারাদণ্ড, এক বছর তত্ত্বাবধানে মুক্তি এবং ১ হাজার ৩০০ ডলার জরিমানা করে।
রফিকুল ইসলাম স্বীকার করেছেন ৭টি অভিযোগ। তার শাস্তি হিসেবে তাকে ১২ মাস ১ দিন কারাদণ্ড, এক বছর পর্যবেক্ষণে মুক্তি এবং মোট ১ হাজার ৭০০ ডলার জরিমানা করা হয়েছে।
তৃতীয় অভিযুক্ত কাউন্সিল সদস্য মুনসুর আলীর বিরুদ্ধে ২৫টি অভিযোগ আনা হয়েছে এবং তিনি ইতোমধ্যেই সব দোষ স্বীকার করেছেন। তার সাজা ঘোষণা হবে আগামী ২৬ জুন।
মার্কিন অ্যাটর্নি ডেভিড মেটকাফ বলেন, “এই ব্যক্তিরা তাদের কমিউনিটির ভোটারদের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। এমন অপরাধকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, যাতে জনগণের গণতন্ত্রের প্রতি আস্থা অটুট থাকে।”
এফবিআই ফিলাডেলফিয়া শাখার ইনচার্জ ওয়েইন জ্যাকবস বলেন, “ভোট জালিয়াতি শুধু ফেডারেল অপরাধ নয়, এটি গণতান্ত্রিক ভিত্তিকে দুর্বল করে দেয়।”
এই মামলার তদন্ত পরিচালনা করেছে এফবিআই ও ডেলাওয়্যার কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়। প্রসিকিউশন পরিচালনা করেছেন সহকারী মার্কিন অ্যাটর্নি মার্ক বি. ডুবনফ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস