ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
সরকারকে তারেক রহমানের নতুন আহ্বান
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে মিয়ানমারের ওপর চাপ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২০ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে অন্তর্বর্তী সরকারের উচিত আন্তর্জাতিক পর্যায়ে মিয়ানমারের বিরুদ্ধে আরও জোরালো কূটনৈতিক তৎপরতা চালানো।
তিনি লিখেছেন,আজ বিশ্ব শরণার্থী দিবস, আমরা বিশ্বজুড়ে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া কোটি কোটি মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করছি। বাংলাদেশের জন্য এটি কেবল একটি বৈশ্বিক ইস্যু নয়- এটি আমাদের প্রতিদিনের বাস্তবতা।
তারেক রহমান আরও লিখেছেন, কক্সবাজারে ১৪ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নেওয়ার পর থেকে বাংলাদেশ বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রতি তার মানবিক প্রতিশ্রুতি প্রদর্শন করে চলেছে। কিন্তু এই সংকট এখন বিশ্বের সবচেয়ে ভয়াবহ সংকটগুলির মধ্যে একটি- যার বোঝা ভয়াবহভাবে অসহনীয় হয়ে উঠছে।
তিনি লিখেছেন, আমরা অন্তর্বর্তী সরকারকে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার এবং মিয়ানমারের ওপর টেকসই চাপ প্রয়োগের আহ্বান জানাচ্ছি। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এ বিষয়ে সক্রিয় ভূমিকা রাখা ও সংশ্লিষ্ট সব পক্ষকে কার্যকরভাবে দায়বদ্ধ করা- কারণ এই সংকট এখনও শেষ হয়নি।
‘আসুন আমরা শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় আমাদের অঙ্গীকার নতুন করে দৃঢ় করি, যাতে একজন শরণার্থীও ঘরে ফেরার পথে পিছিয়ে না থাকে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন