ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে অচেতন করে ‘ধর্ষণ ও ভিডিও ধারণ’, আটক ২
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীকে অচেতন করে ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও ধারণের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। অভিযুক্তরা হলেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাশ পার্থ।
বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২ মে সিলেটের সুরমা আবাসিক এলাকার একটি মেসে ডেকে নিয়ে তাকে অচেতন করে ধর্ষণ করা হয়। পরে সেই ঘটনার ভিডিও ধারণ করে অভিযুক্তরা এবং তা প্রকাশের হুমকি দিয়ে তাকে বিষয়টি গোপন রাখতে বাধ্য করে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ সূত্র জানায়, অভিযোগ পাওয়ার পরই অভিযুক্তদের অবস্থান ডিজিটাল পদ্ধতিতে শনাক্ত করা হয়। এরপর একজনকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং অন্যজনকে সুরমা আবাসিক এলাকা থেকে আটক করে পুলিশ। অভিযুক্তদের মধ্যে শান্ত তারা আদনান ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলার ঘটনায় দায়ের হওয়া একটি মামলারও আসামি।
আটকের পর অভিযুক্তদের প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, “অভিযুক্তদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। এখনো পর্যন্ত ভুক্তভোগী বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি। মামলা হলে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুখলেছুর রহমান বলেন, “ছাত্রীটি লিখিত অভিযোগ করার পর আমরা প্রাথমিক অনুসন্ধানে ঘটনার সত্যতা পেয়েছি। অভিযুক্তরা বর্তমানে পুলিশ হেফাজতে আছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বলেন, “বিষয়টি জানার পর আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানাগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর অভিযুক্তদের পুলিশে সোপর্দ করা হয়েছে। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস