ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
বাংলাদেশে ঠেলে দেওয়া নিয়ে ভারতকে অ্যামনেস্টির বার্তা
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভারতকে অবিলম্বে রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশ সীমান্তে পাঠানো বন্ধের আহ্বান জানিয়েছে। পাশাপাশি সংস্থাটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের আওতায় রোহিঙ্গাদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানায়।
বিশ্ব শরণার্থী দিবসের আগের দিন বৃহস্পতিবার (১৯ জুন) দেওয়া এক বিবৃতিতে অ্যামনেস্টি বলেছে, রোহিঙ্গা শরণার্থীদের স্বীকৃতি দিতে হবে এবং তাদের মর্যাদার সঙ্গে জীবনযাপনের অধিকার নিশ্চিত করতে হবে।
সংস্থাটি আরও জানায়, গত মাসে ভারতীয় কর্তৃপক্ষ অন্তত ৪০ জন রোহিঙ্গাকে নৌবাহিনীর জাহাজ থেকে লাইফ জ্যাকেট পরিয়ে আন্তর্জাতিক জলসীমায় ফেলে রেখে আসে। অন্য একটি ঘটনায় ১০০ জনেরও বেশি রোহিঙ্গাকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে বাধ্য করা হয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়া বোর্ডের চেয়ারম্যান আকার প্যাটেল বলছেন, "দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা ব্যক্তিদের জন্য একটি আশ্রয়স্থল ভারত। কিন্তু রোহিঙ্গা শরণার্থীদের সমুদ্রে ফেলে দেওয়া এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে জোরপূর্বক তাদেরকে বের করে দেওয়ার মতো সাম্প্রতিক পদক্ষেপগুলো ইতিহাস মনে রাখবে।"
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর নেতৃত্বে চালানো অভিযানের পর রোহিঙ্গারা ভয়াবহ নিপীড়ন ও সহিংসতার শিকার হয়ে আসছে।
সংস্থাটি আরও বলেছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের একটি বড় অংশ এখন চরম সংকটে রয়েছে। খাদ্য, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের মতো মৌলিক সেবা পাওয়ার ক্ষেত্রে তারা বিপদের মুখে রয়েছে। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় এই সংকট আরও ঘনীভূত হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস