ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে নির্মিত হবে 'গণমিনার'
জুলাই গণ-অভ্যুত্থানসহ এই অঞ্চলের জনগণের শত বছরের সংগ্রামকে স্মরণীয় করার জন্য রাজধানীর বিজয় সরণীতে নির্মিত হবে গণমিনার। দেশের বিভিন্ন শ্রেণির মানুষ এই উদ্যোগ নিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন গণমিনার বাস্তবায়ন কমিটির সদস্যরা।
সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, জুলাই অভ্যুত্থানে দল-মত নির্বিশেষে সবাই একটা কমন পাটাতন তৈরী করে। এখানে সবাই একটা নতুন বাংলাদেশের আশায় একত্র হয়েছিলো। এই জুলাইকে স্মরণীয় করার জন্যই এই গণমিনার নির্মাণ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গণমিনারের স্থান হিসেবে বীর উত্তম মেজর জেনাবেল আজিজুর রহমান রোড (পুরাতন বিমানবন্দরের পার্শ্ববর্তী লিঙ্ক রোড) ও বিজয় সরণির মধ্যবর্তী সবুজ চত্বরকে নির্বাচন করা হয়েছে। এছাড়াও, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উক্ত জমি বরাদ্দ, অর্থ ও প্রকৌশল সহযোগিতার বিষয়ে সম্মত হয়েছে।
পাশাপাশি, প্রস্তাবিত গণমিনারে জুলাই গণ-অভ্যুত্থানে জাতিসংঘ স্বীকৃত ১৪'শ শহীদের নাম ও পরিচিতি খোদাই করে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। এছাড়াও এই ভূখণ্ডে গত ২৫০ বছরের প্রতিরোধ ও লড়াইয়ের ইতিহাস চিত্র ও খোদাইয়ের মাধ্যমে গণমিনারে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।
গণমিনার নির্মাণের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে দশ কোটি টাকা। এই টাকা সংগ্রহে গণচাঁদা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)