ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
পতনের বাজারেও চাহিদার তুঙ্গে দুই কোম্পানি
উত্থান-পতনের মধ্যে শেয়ারবাজার সামনে এগোচ্ছে। এতে বিনিয়োগকারীদের আগ্রহের কারণে কিছু কিছু শেয়ারের দাম ভালই বাড়ছে। তেমনি আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে বিনিয়োগকারীদের চাহিদার তুঙ্গে ছিল বস্ত্র খাতের দুই কোম্পানি। যেগুলো হলো- দেশ গার্মেন্টস এবং স্টাইল ক্র্যাফট। বিনিয়োগকারীদের ব্যাপক চাহিদার কারণে বিক্রেতা সঙ্কটে পড়ে কোম্পানি দুটির শেয়ার হল্টেড হয়ে যায়।
বাজার পর্যালোচনায় জানা গেছে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ দর বেড়েছে দেশ গার্মেন্টসের। এদিন কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ৩০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯১ টাকা ৭০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার ৮৩ টাকা ৫০ পয়সা থেকে ৯১ টাকা ৭০ পয়সায় উঠানামা করেছে। এদিন কোম্পানিটির মোট ২ লাখ ৫৪ হাজার ১১৭টি শেয়ার ২ কোটি ২৮ লাখ ৯৭ হাজার টাকায় লেনদেন হয়েছে।
১৯৮৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘বি’ ক্যাটাগরি কোম্পানিটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ১০ কোটি টাকা এবং ৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রির্জার্ভের পরিমাণ ৭ কোটি ৬ লাখ টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০২৪ সালে বিনিয়োগকারীদের ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
এদিকে, ডিএসইতে আজ দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে স্টাইল ক্র্যাফটের। এদিন কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ২০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৭ টাকা ৫০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার ৫২ টাকা ৩০ পয়সা থেকে ৫৭ টাকা ৫০ পয়সায় উঠানামা করেছে। এদিন কোম্পানিটির মোট ৩ লাখ ৯ হাজার ২২টি শেয়ার ১ কোটি ৭৪ লাখ ৪০ হাজার টাকায় লেনদেন হয়েছে।
১৯৮৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘বি’ ক্যাটাগরি কোম্পানিটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ৫০ কোটি টাকা এবং ১৩ কোটি ৮৮ লাখ ৫০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির পুঁঞ্জিভুত লোকসানের পরিমাণ ৫ কোটি ৯৭ লাখ টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০২৩ সালে বিনিয়োগকারীদের ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)