ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
হাবিপ্রবির ৬ হল ও ১ ভবনের নতুন নামকরণ
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ৬টি আবাসিক হল এবং একটি একাডেমিক ভবনের নাম পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তে বিজয়-২৪ হল, তাজউদ্দিন আহমেদ হলের পরিবর্তে শহীদ আবরার ফাহাদ হল, শেখ রাসেল হলের পরিবর্তে শহীদ নূর হোসেন হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের পরিবর্তে বেগম রোকেয়া হল, আইভী রহমান হলের পরিবর্তে নবাব ফয়জুন্নেসা হল এবং ড. এম. ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের নাম পরিবর্তন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবন নামকরণ করা হয়েছে।
এছাড়াও শেখ সায়েরা খাতুন হলের নাম পরিবর্তন করে বেগম খালেদা জিয়া হল নামকরণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে বেগম খালেদা জিয়া হলের নামকরণ করার বিষয়ে তার পরিবারের সদস্যগণের সম্মতি সাপেক্ষে চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে।
অফিস আদেশে জানানো হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে সম্পৃক্ত সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি কমিটি গঠন করে। এই কমিটি গুগল ফরম তৈরি করে সবার মাঝে প্রচার করে এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময় করে। গুগল ফরম পূরণের পর্যালোচনা এবং সদস্যবৃন্দের ঐকমত্যের ভিত্তিতে হল ও ভবনসমূহের বিদ্যমান নামের বিপরীতে নতুন নামকরণের সুপারিশ করা হয়।
এর আগে গত ২৯ মে অনুষ্ঠিত ৫৯তম রিজেন্ট বোর্ডের সভায় এই সুপারিশসমূহ আংশিক সংশোধন সাপেক্ষে বোর্ড অব রিজেন্টস অনুমোদন প্রদান করে, যার বাস্তবায়নে এই অফিস আদেশ জারি করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?