ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ঢাবিতে বিশেষ সেমিনার বৃহস্পতিবার
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ সেমিনার আয়োজন করেছে বিএনপি সমর্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের সংগঠন সাদা দল।
বুধবার (১৮ জুন) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাদা দলের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে বলা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের উদ্যোগে 'শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শিক্ষাদর্শন ও কর্মসূচি' শিরোনামে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের সভাপতিত্ব সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আব্দুল মঈন খান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
সংবাদ সম্মেলনে অধ্যাপক মোর্শেদ হাসান খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়ে কারো কোন প্রশ্ন নাই। তিনি খুব সাধারণ জীবন যাপন করেছেন। এ সেমিনারে শিক্ষার্থীরা তার জীবন সম্পর্কে জানতে পারবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক শাহ শামীম আহমেদ, জীব বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. আসলাম হোসেন, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক সৈয়দ তানভীর রহমান, সেমিনার আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, সদস্য সচিব অধ্যাপক এম এ কাউসার প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)