ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
‘১১ মাসে রাজস্ব আদায় ৩ লাখ ২৭ হাজার কোটি টাকা’
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে মোট ৩ লাখ ২৭ হাজার ৭৮২ কোটি টাকা আদায় করেছে। বুধবার (১৮ জুন) এনবিআরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
সংস্থাটির হিসাব অনুযায়ী, মূল্য সংযোজন কর (ভ্যাট), আয়কর ও শুল্কসহ রাজস্ব আয়ের প্রধান তিন উৎস থেকেই এ অর্থ সংগ্রহ করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ২৭ হাজার ৭৮২ কোটি টাকা। তবে এটি একটি সাময়িক হিসাব; ভ্যাট রিটার্ন জমার পর এই অঙ্ক আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।
চূড়ান্ত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য জুন মাসেই এনবিআরকে অতিরিক্ত ১ লাখ ৪২ হাজার কোটি টাকা রাজস্ব সংগ্রহ করতে হবে।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের জন্য সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা, যা আগের মূল লক্ষ্যমাত্রা ৪ লাখ ৮০ হাজার কোটি টাকার চেয়ে কিছুটা কম।
রাজস্ব সংগ্রহের তাগিদে এনবিআরের অধীন কাস্টমস, ভ্যাট ও আয়কর দপ্তরগুলো খোলা থাকবে ২১ জুন ও ২৮ জুন, যদিও দিন দুটি পড়ছে শনিবারে, অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনে। বাজেট কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি