ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শীর্ষ তিন কোম্পানির প্রভাবে বাজারের গতি-প্রকৃতি পরিবর্তন
একদিন পতনের পর আজ দেশের শেয়ারবাজার আবারও ইতিবাচক ধারায় ফিরেছে। যা বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে। সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার (১৮ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন উভয়ই উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এদিন ডিএসইতে মোট ৩২৭ কোটি ৮৩ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের ৩১৩ কোটি ৬২ লাখ টাকার তুলনায় বেশি। ডিএসইতে যেখানে আগের দিন সূচক প্রায় ৪৪ পয়েন্ট কমেছিল, সেখানে আজ ৩৭ পয়েন্টের বেশি বৃদ্ধি পেয়েছে, যা বাজারের ইতিবাচক গতিকে নির্দেশ করে।
লেনদেনে শীর্ষ তিন কোম্পানির প্রভাব
আজকের ইতিবাচক লেনদেনে বিচ হ্যাচারি, লাভেলো আইসক্রীম এবং স্কয়ার ফার্মা—এই তিনটি কোম্পানির ভূমিকা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। এই তিন কোম্পানি সম্মিলিতভাবে মোট লেনদেনের একটি বড় অংশ দখল করেছে। কোম্পানি তিনটি ‘এ’ ক্যাটাগরির শেয়ার। লেনদেনে প্রতিদিনই প্রভাব বিস্তার করে চলেছে।
কোম্পানি তিনটির মধ্যে আজ বিচ হ্যাচারির লেনদেন হয়েছে ১৩ কোটি ৪৮ লাখ টাকার,লাভেলো আইসক্রীমের ১৩ কোটি ১৫ লাখ টাকার এবং স্কয়ার ফার্মার ১১ কোটি ৬৮ লাখ টাকার। তিন কোম্পানির মোট লেনদেন হয়েছে ৩৮ কোটি ৩১ লাখ টাকার। যা শতাংশ হারে ডিএসই মোট লেনদেনের প্রায় ১১.৬৯ শতাংশ।
এই তিনটি কোম্পানিটির শেয়ার দামও ছিল আজ ইতিবাচক। বিচ হ্যাচারির দাম বেড়েছে ২.৬৬ শতাংশ, লাভেলো আইসক্রীমের ৬.৪৭ শতাংশ এবং স্কয়ার ফার্মার ১.১৩ শতাংশ।
এদিন কোম্পানিগুলোর উচ্চ লেনদেন ও শেয়ার দামে ইতিবাচক প্রভাব শেয়ারগুলোর প্রতি বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহের প্রতিফলন। তাদের সক্রিয় অংশগ্রহণ বাজারের সামগ্রিক তারল্য বৃদ্ধিতে সহায়তা করেছে এবং অন্যদেরও বিনিয়োগে প্রভাবিত করেছে। যখন বাজারের প্রধান কিছু শেয়ার বা কোম্পানি ভালো পারফর্ম করে, তখন তা পুরো বাজারের উপর ইতিবাচক প্রভাব ফেলে, যা বাজারের সার্বিক উত্থানে অবদান রাখে।
বাজারের ভবিষ্যৎ প্রত্যাশা
এই প্রবণতা বাজারের স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ সম্ভাবনার ইঙ্গিত দেয়। বাজার বিশ্লেষকরা মনে করছেন, নির্দিষ্ট কিছু শক্তিশালী কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের এই ধরনের আগ্রহ অব্যাহত থাকলে, এটি বাজারের সামগ্রিক গতিশীলতা ধরে রাখতে সহায়ক হবে। এমন ইতিবাচক পরিস্থিতি ক্ষুদ্র ও প্রাতিষ্ঠানিক উভয় ধরনের বিনিয়োগকারীর জন্য আগামী দিনগুলোতে শেয়ারবাজারে আরও অনুকূল পরিবেশ তৈরি করবে বলে আশা করা যায়।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)