ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
দেশে ফিরে যে বাড়িতে উঠবেন তারেক রহমান
দীর্ঘ ১৭ বছর প্রবাসে কাটানোর পর শিগগিরই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে তিনি রাজধানীর গুলশান-২ এর অ্যাভিনিউ রোডে অবস্থিত ১৯৬ নম্বর বাড়িতে উঠবেন।
দেড় বিঘা জমির ওপর নির্মিত ছায়াবেষ্টিত এই দোতলা ডুপ্লেক্স বাড়িটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে। কিছুদিন আগেই অন্তর্বর্তীকালীন সরকার থেকে নামজারির কাগজপত্র হাতে পেয়েছেন তিনি। এর আগে দীর্ঘদিন এই বাড়িটি ভাড়ায় ব্যবহৃত হতো—মাল্টিন্যাশনাল কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ সেখানে তাদের কার্যক্রম চালাতো। ছয় মাস আগে কোম্পানিটি বাড়িটি ছেড়ে দিলে, সেটিকে বসবাসযোগ্য করে তোলার জন্য প্রয়োজনীয় সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়।
তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, বাড়ির ভেতরে-বাইরে সাজসজ্জার কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে এবং এটি এখন তার বসবাসের জন্য পুরোপুরি প্রস্তুত। জানা গেছে, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান লন্ডনে ফেরার আগে বাড়িটি সরেজমিনে ঘুরে দেখেছেন।
এই বাড়ির পেছনে রয়েছে একটি ঐতিহাসিক প্রেক্ষাপটও। ১৯৮১ সালের ৩১ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিহত হওয়ার পর তাঁর স্ত্রী খালেদা জিয়াকে গুলশানের এই বাড়ি বরাদ্দ দেওয়া হয়। বাড়িটি গুলশানের ফিরোজা নামের বাসভবনের কাছাকাছিই। এছাড়া, তাঁকে সেনানিবাসেও একটি বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছিল, যা পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে বাতিল করা হয় এবং তাঁকে সেখান থেকে বের করে দেওয়া হয়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সাদা রঙের এই দোতলা বাড়িটি বাহ্যিকভাবে পরিপাটি ও ছায়াঘেরা পরিবেশে ঘেরা। দলীয় সূত্র বলছে, ভেতরের অংশটিও আধুনিক ও রুচিশীলভাবে সাজানো হয়েছে।
বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের মতে, জাতীয় নির্বাচনের নির্ধারিত সময়সূচি ঘোষিত হলেই দেশে ফিরবেন তারেক রহমান। দীর্ঘ নির্বাসনের পর তিনিই হতে পারেন দলটির আগামী দিনের নেতৃত্বের কেন্দ্রবিন্দু।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর