ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
বেসরকারিতে প্রথমবারের মতো পিএইচডি চালু করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়
বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ইতিহাসে প্রথমবারের মতো পিএইচডি প্রোগ্রাম চালু করতে যাচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়।
সোমবার (১৬ জুন) সন্ধ্যায় রাজধানীর মেরুল বাড্ডায় বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে এই পিএইচডি প্রোগ্রামের উদ্বোধন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়।
জানা গেছে, ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (এসওএএস)-এর সঙ্গে যৌথভাবে এ প্রোগ্রাম পরিচালিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ইউজিসি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি চালুর দাবি বহুদিনের। তবে ইউজিসি সবসময় শিক্ষার মান ও বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা যাচাইয়ের পরই অনুমোদনের কথা বলেছে।
গত মে মাসে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ ঘোষণা দিয়েছিলেন, যাচাই-বাছাই শেষে যোগ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে পিএইচডি প্রোগ্রাম চালুর অনুমতি দেওয়া হবে। তার ঘোষণার এক মাসের মধ্যেই ব্র্যাক বিশ্ববিদ্যালয় এই প্রোগ্রাম চালু করল যা দেশের উচ্চশিক্ষা খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন