ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৯ জন নি-হ-ত
চীনের হুনান প্রদেশের চাংদে শহরের কাছে অবস্থিত ‘শানঝৌ ফায়ারওয়ার্কস কোম্পানি’তে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য নিশ্চিত করেছে—খবর আল-জাজিরার।
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার সকাল ৮টা ৩০ মিনিটের কিছু আগে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই আগুন নিয়ন্ত্রণে ও উদ্ধারকাজে অংশ নিতে ঘটনাস্থলে পাঠানো হয় ২৮টি পানি সরবরাহকারী ট্যাংকার ও দুটি নিষ্কাশন যান। তবে দ্বিতীয়বার বিস্ফোরণের ঝুঁকি থাকায় উদ্ধার তৎপরতা অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে।
উদ্ধারকর্মীরা টানা ২০ ঘণ্টারও বেশি সময় ধরে অভিযান চালান। দাহ্য পদার্থের উপস্থিতি থাকায় রিমোট-কন্ট্রোল ওয়াটার ক্যাননের মাধ্যমে দূর থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়, যাতে উদ্ধারকারীরা সরাসরি ঝুঁকিতে না পড়েন।
দুর্ঘটনার পর হুনান প্রাদেশিক সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছে। বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।
চীনে এর আগেও এমন প্রাণঘাতী শিল্প দুর্ঘটনার নজির রয়েছে। মাত্র মাসখানেক আগেই শানডং প্রদেশের ওয়েইফাং শহরের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে পাঁচজন নিহত ও ১৯ জন আহত হন। আর এপ্রিল মাসে লিয়াওইয়াংয়ের এক রেস্টুরেন্টে আগুনে প্রাণ হারান অন্তত ২২ জন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক