ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
শাপলা চত্বরের ঘটনা নিয়ে ‘নতুন তথ্য ফাঁস’
ডুয়া ডেস্ক: রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে নিরাপত্তা বাহিনীর অভিযান নিয়ে আলোচনা এখনও চলমান। এ ঘটনার সঙ্গে তৎকালীন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফ হোসেনের নাম জড়িত বলে জানা গেলেও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ এ অভিযোগ অস্বীকার করেছেন।
সোহেল তাজ শুক্রবার (০৩ জানুয়ারি) বিকেল ৫টা ৩৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এই দাবি করেন। তিনি জানান, ‘যারা আশরাফ ভাইকে শাপলা চত্বরের ঘটনার জন্য দোষী সাব্যস্ত করছেন, তা সঠিক নয়। তিনি কিছু কথা বলতে পারেন, তবে সব সিদ্ধান্ত আসে একেবারে উপরের স্তর থেকে।’
পোস্টে সোহেল তাজ ইঙ্গিত দেন যে এই বিষয়ে তার কথা বলার আরও কিছু বিষয় রয়েছে। তিনি উল্লেখ করেন, ‘সিরিজ চলবে, এখন আমার পালা।’
২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম শাপলা চত্বরে এক সমাবেশের আয়োজন করে, যেখানে ১৩ দফা দাবি উপস্থাপন করা হয়। এ আন্দোলনের মধ্যে উত্তেজনা ও সহিংসতার সৃষ্টি হয় এবং রাতের বেলায় নিরাপত্তা বাহিনী শাপলা চত্বর খালি করে।
সৈয়দ আশরাফ এ ঘটনার পর মন্তব্য করেছিলেন, ‘হেফাজতে ইসলাম বিড়ালের মতো লেজ গুটিয়ে চলে গেছে।’ হেফাজতের কর্মসূচিকে কেন্দ্র করে তখনকার পরিস্থিতি ছিল মারাত্মক উত্তপ্ত এবং ভীতিকর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক