ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সচিবালয়ে ফের বিক্ষোভ: উত্তাল পরিস্থিতি
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো মঙ্গলবারও সচিবালয়ে বিক্ষোভ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। স্লোগান ও মিছিলের মাধ্যমে তারা অধ্যাদেশটিকে ‘নিবর্তনমূলক ও কালো আইন’ আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।
মঙ্গলবার সকাল ১১টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে বাদামতলায় কর্মচারীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে তারা মিছিল নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনের নিচে সমবেত হয়ে সমাবেশে অংশ নেন।
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতৃত্বে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিক্ষুব্ধ কর্মচারীরা। সমাবেশে ফোরামের কো-চেয়ারম্যান মো. বাদিউল কবীর ও মো. নুরুল ইসলাম, কো-মহাসচিব মো. নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে আন্দোলনের প্রেক্ষিতে সোমবার আইন উপদেষ্টা ফাওজুল কবির খানসহ একাধিক উপদেষ্টা জানিয়েছেন, সংশোধিত চাকরি আইনে পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। তারা জানান, আইনটি প্রণয়নের সময় সরাসরি যুক্ত না থাকলেও পরবর্তীতে অধ্যাদেশটি পর্যালোচনা করে তারা সংশয় প্রকাশ করেছেন এবং পুনর্বিবেচনার পক্ষে মত দিয়েছেন।
প্রসঙ্গত, ২০২৫ সালের এই অধ্যাদেশে বলা হয়েছে চার ধরনের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কোনো বিভাগীয় মামলার প্রয়োজন না রেখে শুধুমাত্র কারণ দর্শানোর নোটিশ দিয়েই একজন কর্মচারীকে চাকরিচ্যুত করা যাবে। গত ২২ মে উপদেষ্টা পরিষদের সভায় এই খসড়া অনুমোদিত হয় এবং ২৫ মে তা অধ্যাদেশ হিসেবে জারি করা হয়।
সচিবালয়ের কর্মচারীরা এই অধ্যাদেশকে ‘গণতন্ত্রবিরোধী’ আখ্যা দিয়ে বলেন, দাবি মানা না হলে তারা আন্দোলন আরও বিস্তৃত করে মাঠ প্রশাসনেও ছড়িয়ে দেবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর