ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠক
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা আজ মঙ্গলবার (১৭ জুন) শুরু হচ্ছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে বেলা ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে কমিশন।
এই পর্যায়ের বৈঠকে প্রথম ধাপের অসমাপ্ত আলোচনা এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক ঐকমত্য গঠনের ওপর গুরুত্ব দেওয়া হবে। আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারীর রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন ও প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া—যেগুলো নিয়ে এখনও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে।
বৈঠকগুলো ১৭, ১৮ ও ১৯ জুন তিন দিনব্যাপী চলবে এবং বাংলাদেশ টেলিভিশনের নিউজ চ্যানেল (বিটিভি-নিউজ) অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
উল্লেখ্য যে, গত ২ জুন দ্বিতীয় পর্যায়ের আলোচনার উদ্বোধন করেন জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পরদিন শুরু হয় বিষয়ভিত্তিক আলোচনা। সেদিন তিনটি বিষয়ে আলোচনা শেষে অধিবেশন মুলতবি করা হয় যা আজ থেকে পুনরায় শুরু হচ্ছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ছয়টি সংস্কার কমিশন গঠন করে। কমিশনগুলো ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাদের সুপারিশ পেশ করে। এরপর চলতি বছরের ১২ ফেব্রুয়ারি সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, দুর্নীতি দমন, পুলিশ এবং জনপ্রশাসন সংস্কারের কমিশনগুলোর প্রধানদের সমন্বয়ে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি