ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
দেশে প্রথম ওপেন এপিআই ব্যাংকিং সেবা চালু
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) বাংলাদেশে প্রথমবারের মতো অত্যাধুনিক ওপেন এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা চালু করেছে। এই যুগান্তকারী পদক্ষেপের মাধ্যমে ব্যাংকটি একসঙ্গে আরও বেশি সংখ্যক গ্রাহককে আধুনিক, সহজ এবং প্রযুক্তিনির্ভর সেবা প্রদান করতে পারবে।
ওপেন এপিআই হলো একটি অত্যাধুনিক প্রযুক্তি, যা বাংলাদেশে আগে কোনো ব্যাংক চালু করেনি। বিশ্বখ্যাত প্রযুক্তি কোম্পানি ওরাকল বিশ্বের মাত্র ২৫টি দেশে এই সেবা চালু করেছে। ইউসিবিই বাংলাদেশে প্রথম এবং বিশ্বের মধ্যে ষষ্ঠ বৃহত্তম প্রতিষ্ঠান হিসেবে এই নতুন ভার্সন ১৪.৭ ব্যবহার শুরু করল, যা তাদের প্রযুক্তিগত সক্ষমতার একটি বড় প্রমাণ।
এই প্রযুক্তি ব্যবহারের ফলে গ্রাহকরা সাধারণ হিসাব খোলা থেকে শুরু করে ঋণের আবেদন বা নিরাপত্তা যাচাই—সব ধরনের ব্যাংকিং সেবা আরও বেশি সংখ্যক গ্রাহক একই সঙ্গে দ্রুত ও সহজে পাবেন।
উল্লেখ্য, এ বছর ইউসিবিতে প্রায় ৩ লক্ষ নতুন গ্রাহক তৈরি হয়েছে। ওপেন এপিআই প্রযুক্তির ফলে এই বর্ধিত সংখ্যক গ্রাহকদের একসঙ্গে একই সময়ে দ্রুত ও উন্নত সেবা দেওয়া যাবে।
ওপেন এপিআই প্রযুক্তির ফলে তৃতীয় পক্ষের যেকোনো ধরনের সেবা, যেমন অন্যান্য অ্যাপ, নতুন নতুন ফিনটেক বা স্টার্টআপের সঙ্গে খুব সহজে কিন্তু নিরাপদভাবে ব্যাংকের প্ল্যাটফর্ম যুক্ত করা যাবে। এতে গ্রাহকরা যেমন সহজে তাদের লেনদেন করতে পারবেন, তেমনি নিজেদের মতো করে আর্থিক সেবা নেওয়ার সুযোগ পাবেন। তৃণমূল পর্যায়ে যেসব প্রতিষ্ঠান পণ্য বিপণনের কাজ করে থাকেন, তাদের মধ্যে সংযোগ বা নেটওয়ার্ক তৈরি হবে এবং তারা তাৎক্ষণিকভাবে পণ্য খালাস করতে পারবেন। এতে লেনদেনও সহজ হবে।
নতুন এ সেবা চালু করার অনুষ্ঠানে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, "এটা শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং বাংলাদেশের ব্যাংকিং খাতকে নতুন স্তরে নিয়ে যাওয়ার প্রাথমিক উদ্যোগ। বর্তমান ডিজিটাল বিশ্বে ভবিষ্যতের জন্য নিজেদের তৈরি করতে আমরা এই উদ্যোগ নিয়েছি। আগামী দিনে আরও বেশি ডিজিটাল সেবা আনার ক্ষেত্রে এটা আমাদের প্রাথমিক পদক্ষেপ।"
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মো. আবদুল্লাহ আল মামুন এবং ডিজিটাল রূপান্তর প্রকল্পের কারিগরি সহযোগী প্রতিষ্ঠান ওরাকল-এর সিনিয়র প্রতিনিধি। উপস্থিত ছিলেন উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাবৃন্দ।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)