ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ঊর্ধ্বমুখী প্রবণতায় ৭ কোম্পানির শেয়ার হল্টেড
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৯.৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৮৩ পয়েন্টে। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১৫৪ কোটি ৩৪ লাখ টাকা। আজ ডিএসইতে বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- বে-লিজিং, ন্যাশনাল হাউজিং, অগ্নী সিস্টেমস, স্ট্যান্ডার্ড ব্যাংক, বিডিকম অনলাইন, সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং পিপলস লিজিং সার্ভিসেস। এদিন ডিএসইতে এসব কোম্পানির শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতা না থাকায় হল্টেড হয়ে যায়। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে দর বেড়েছে বে-লিজিংয়ের। যে কারণে কোম্পানিটি আজ দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ৪০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ টাকা ৪০ পয়সায়।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ৯.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩ টাকা ৪০ পয়সায়। এর ফলে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধিতে ২য় স্থানে ছিল।
তৃতীয় সর্বোচ্চ ২ টাকা ৫০ পয়সা বা ৯.৮০ শতাংশ বেড়েছে অগ্নী সিস্টেমসের। এর ফলে কোম্পানিটির দর বৃদ্ধির ক্ষেত্রে তৃতীয় স্থানে ছিল। আজ ডিএসইতে কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ছিল ২৮ টাকা।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- স্ট্যান্ডার্ড ব্যাংকের ৫০ পয়সা বা ৯.৮০ শতাংশ, বিডিকম অনলাইনের ২ টাকা ১০ পয়সা বা ৯.৭২ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ২ টাকা ৪০ পয়সা বা ৯.৬৪ শতাংশ এবং পিপলস লিজিংয়ের ১০ পয়সা বা ৫.২৬ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)