ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
ইরানে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে যেভাবে যোগাযোগ করবেন
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও ইরান-ইসরায়েলের টানা হামলা-পাল্টা হামলার পরিপ্রেক্ষিতে ইরানে বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। ইসরায়েলের একাধিক শহরে চালানো হামলায় এখন পর্যন্ত বহু হতাহতের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।
এই পরিস্থিতিতে ইরানে অবস্থানরত বাংলাদেশিদের তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় সহায়তা দিতে যোগাযোগের আহ্বান জানিয়েছে তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
রোববার (১৫ জুন) বাংলাদেশ সময় বিকেলে দূতাবাসের কনস্যুলার অফিসার ওয়ালিদ ইসলাম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
তিনি বলেন, “ইরানে অবস্থানরত বেশিরভাগ বাংলাদেশির তথ্য দূতাবাসের কাছে রয়েছে। তবে এখনো যারা তথ্য দেননি কিংবা যাদের আত্মীয়-স্বজন বা পরিচিত কেউ ইরানে অবস্থান করছেন তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।”
যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ নম্বর:
ওয়ালিদ ইসলাম: +880 1610 606082
ফারুক হোসাইন: +98 990 857 7368
তিনি আরও বলেন, “দূতাবাসের আশপাশে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা থাকায় নিরাপত্তার স্বার্থে কাউকে সরাসরি দূতাবাসে আসতে অনুরোধ করা হচ্ছে না। আমরা কোথা থেকে কার্যক্রম পরিচালনা করব তা খুব শিগগিরই জানানো হবে।”
পোস্টের শেষ অংশে তিনি অনুরোধ করে বলেন, “আমার ইরানি নম্বর বর্তমানে বন্ধ। জরুরি প্রয়োজনে সরাসরি কল করতে হলে ফারুক হোসাইনের নম্বরে কল দিন। সাংবাদিক ভাইদের বিশেষভাবে অনুরোধ করছি—দয়া করে শুধু তথ্য জানার জন্য এসব নম্বরে বারবার ফোন করবেন না, এগুলো মূলত জরুরি যোগাযোগের জন্য নির্ধারিত।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন