ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ছুটি শেষে 'সেকেন্ড হোমে' ফিরছেন ঢাবি শিক্ষার্থীরা
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আগামীকাল রবিবার (১৫ জুন) থেকে চালু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শ্রেণি কার্যক্রম। চলতি মাসের ১ জুন থেকে ১২ জুন পর্যন্ত ১২ দিন বন্ধ ঘোষণা করে হলেও, ছুটির আগে ও পরে শুক্র-শনিবার থাকায় এবারের ঈদে ১৬ দিন বন্ধ পেয়েছেন শিক্ষার্থীরা। দীর্ঘ ছুটি শেষে আবার 'সেকেন্ড হোম' তথা ঢাবি ক্যাম্পাসে ফিরছেন তারা।
শনিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, পরিবারের সাথে ঈদ উদযাপন করে বিশ্ববিদ্যালয়ে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। নিরব ক্যাম্পাসের বিভিন্নস্থানে বেড়েছে শিক্ষার্থীদের আনাগোনা। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ভিসি চত্বর, শ্যাডো, বটতলা ও হলপাড়াসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের গল্পের আসর দেখা যায়। তবে, অন্যান্য ধর্মাবলম্বী এবং যাদের চাকরি পরীক্ষাসহ অ্যাকাডেমিক পরীক্ষা ছিলো তাদের মধ্যে অনেকেই আবাসিক হলেই ছিলেন বলে জানা যায়।
মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আলী জানান, 'আগামীকাল থেকে শ্রেণি কার্যক্রম চালু হবে, তাই একদিন আগেই বাড়ি থেকে ফিরে এসেছি। বন্ধু-বান্ধব ও সিনিয়র-জুনিয়র সবার সাথে আবার আড্ডা হবে, গল্প হবে, একসাথে পড়াশোনাও হবে। সব মিলিয়ে ক্যাম্পাসে সময় কাটাতে আগের মতো ভালোই লাগবে। তাইতো এটি আমাদের সেকেন্ড হোম (আবাসিক হল)। ঈদের ছুটিতে পরিবারের সাথে ভালো সময় কেটেছে। ফেরার পথে হলে খাওয়ার জন্য মা কিছু শুকনো পিঠা দিয়েছে।'
অনেক শিক্ষার্থী বিভিন্ন সংগঠনের সাথে ঈদের ছুটিতে হলে থাকা শিক্ষার্থীদের জন্য বিভিন্ন আয়োজনে কাজ করেছেন বলে জানা যায়। তারা ঈদের দিন বিকেলে কাজ শেষে বাড়িতে ফিরেছেন।
বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, ছুটি শেষ হওয়ার ৪ দিন আগেই টিউশনি থাকায় হলে ফিরে এসেছি। আমার ছাত্রের সামনে এইচএসসি পরীক্ষা আছে, পাশাপাশি নিজের ছোট ব্যবসা আছে। হল ক্যান্টিন এবং এক্সটেনশনের দোকানগুলো না খোলায় খাওয়ার কষ্ট হচ্ছে। ছুটি শেষ হওয়ার ২/১ দিন আগে ক্যান্টিন খুললে ভালো হতো বলে জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস