ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ডাকসুর তফসিলের দাবিতে
ফের অবস্থান কর্মসূচির ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কমিশন গঠন ও তফসিল ঘোষণার দাবিতে পুনরায় অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্র অধিকার পরিষদ। শুক্রবার (১৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
তিনি জানান, আগামী ১৬ জুন (সোমবার) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা সিন্ডিকেটের বিশেষ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে ডাকসু নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচনের সময়সূচি নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে কোনো মহল যেন এই নির্বাচন ভণ্ডুলের চেষ্টা না করে, সে বিষয়টি মাথায় রেখে আগাম প্রস্তুতি হিসেবে ১৫ জুন (রবিবার) থেকে সংগঠনটি আবারও অবস্থান কর্মসূচি শুরু করবে।
তিনি আরও বলেন, "এর আগে ২ জুনের মধ্যে নির্বাচন কমিশন গঠন ও তফসিল ঘোষণার আশ্বাসে আমরা অনশন প্রত্যাহার করেছিলাম। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক অগ্রগতি হয়নি। তাই এবার সুনির্দিষ্ট ঘোষণা ছাড়া আন্দোলন বন্ধ হবে না। প্রয়োজনে আন্দোলনের মাত্রা আরও তীব্র হবে, ইনশাআল্লাহ।"
বিন ইয়ামিন মোল্লা বলেন, "জাতীয় নির্বাচনের টাইমলাইন দেওয়া সম্ভব হলে ডাকসু নির্বাচন নিয়ে এত তালবাহানা কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অধিকার আদায়ে কখনো পিছিয়ে থাকে না। এবারও তার ব্যতিক্রম হবে না, ইনশাআল্লাহ।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)