ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
দলে দলে ঢাকায় ফিরছে মানুষ, ছাড়ছেনও অনেকে
ঈদুল আজহার ছুটি প্রায় শেষ। দেখতে দেখতে টানা ১০ দিনের ছুটি শেষ হয়ে গেল। আজ শুক্রবার ছুটির নবম দিন। ঈদের ছুটি কাটিয়ে মানুষ রাজধানীতে ফিরছে। সবাই পরিবার নিয়ে কর্মস্থলে ফিরতে পারছেন স্বস্তিতেই। অন্যদিকে, বেসরকারি অনেক প্রতিষ্ঠানের কর্মীরা ঈদে ছুটি না পাওয়ায় এখন ঢাকা ছাড়ছেন অনেকেই প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে।
শুক্রবার (১৩ জুন) গাবতলী বাস টার্মিনাল ও আমিনবাজার এলাকায় ঘুরে দেখা গেছে, রাজধানীতে বাসে প্রবেশ ও প্রস্থান দুই দিকেই যাত্রীর সংখ্যা প্রায় সমান। গতকাল ভোর ও রাতে কিছুটা চাপ থাকলেও সারাদিনে পরিস্থিতি ছিল স্বাভাবিক। বেশ কয়েকটি বাস কাউন্টারে গিয়ে দেখা যায়, যাত্রীদের তেমন ভিড় নেই। বেশির ভাগ বাসেই যাত্রী অর্ধেকের মতো। কাউন্টার মাস্টাররা বলছেন, অনেকে এখনও ঢাকার বাইরে যাচ্ছেন, আবার ফিরেও আসছেন অনেকে।
গাবতলী বাস টার্মিনালের প্রবেশমুখে থাকা হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার থেকে জানা গেছে, ঈদের ছুটি শেষে এখনো অনেক মানুষ ঢাকার বাইরে যাচ্ছেন। ভোরের দিকে যাত্রী সংখ্যা বেশি থাকলেও সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত চাপ কিছুটা কম থাকে। তবে বিকেল থেকে রাত পর্যন্ত যাত্রী সংখ্যা আবার বাড়ে, স্বাভাবিক দিনের মতোই ব্যস্ততা লক্ষ্য করা যায়।
গাবতলী বাস টার্মিনালের সামনের সড়ক থেকে দেশের বিভিন্ন গন্তব্যে নির্দিষ্ট সময় পরপর বাস ছেড়ে যাচ্ছে। ৪০-৪৫ আসনের বাসগুলোর অধিকাংশেই ১৫ থেকে ২০ জন যাত্রী দেখা যাচ্ছে।
সকাল ১০টার দিকে কুষ্টিয়ার উদ্দেশ্যে শ্যামলী এন. আর. ট্রাভেলসের একটি নন-এসি বাস গাবতলী থেকে ছেড়ে যায়। বাসটির হেলপার নজরুল জানান, এখন পর্যন্ত প্রায় ১২ জন যাত্রী আছে। রাস্তায় আরও কিছু যাত্রী উঠবে। যাওয়া-আসায় যাত্রী সংখ্যা মোটামুটি স্বাভাবিক। ফেরার পথে বাস সাধারণত পূর্ণ থাকে, তবে যাওয়ার পথে কিছু সিট ফাঁকা থাকে।
বাসের এক যাত্রী খবির আহমেদ বলেন, আমি একটি বাসায় কেয়ারটেকারের কাজ করি। ঈদের সময় মালিক ছুটি দেননি, কারণ প্রায় সব ভাড়াটিয়া তখন বাড়ি গিয়েছিল। এখন তারা ফিরেছে, তাই আমিও ছুটিতে বাড়ি যাচ্ছি পরিবারের সঙ্গে সময় কাটাতে।
এদিকে, আমিনবাজার সেতু পার হয়ে একের পর এক বাস ঢাকায় প্রবেশ করছে। পথে যাত্রীরা বিভিন্ন স্থানে নামলেও অনেককেই কাউন্টার সংলগ্ন এলাকায় নামতে দেখা গেছে।
সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর থেকে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি বাস গাবতলী বাসস্ট্যান্ডের বিপরীত পাশে এসে থামে। চালক জানান, গতরাতে দিনাজপুর থেকে রওনা দিয়েছিলাম। গাড়ি যাত্রীতে পূর্ণ ছিল। আশুলিয়া, সাভারসহ বিভিন্ন এলাকায় যাত্রীরা নেমেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এইচএসসি ৫ বিষয়ের পরীক্ষা আবার হবে?