ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
চতুর্থ ধাপে কৃষি গুচ্ছের ভর্তি কার্যক্রম ১৮ জুন
২০২৪-২৫ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে চতুর্থ অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামী ১৮ জুন অনুষ্ঠিত হবে। ভর্তি ইচ্ছুক প্রার্থীদের নির্ধারিত দিনে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এবং কৃষিগুচ্ছ কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যসচিব কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চতুর্থ অটো-মাইগ্রেশন সম্পন্ন হওয়ার পর অপেক্ষমাণ তালিকা থেকে শূন্য আসনের বিপরীতে মেধাক্রম অনুসারে বিশ্ববিদ্যালয় ও বিষয়ভিত্তিক ফলাফল ৫ জুন প্রকাশ করা হয়েছে। নির্বাচিতদের ৬ জুন থেকে ১২ জুনের মধ্যে অনলাইনে ভর্তি ফি’র প্রথম কিস্তি হিসেবে অফেরতযোগ্য ১০ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে।
পরবর্তীতে, প্রাথমিকভাবে ভর্তি হওয়া প্রার্থীদের ১৮ জুন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে গিয়ে প্রয়োজনীয় মূল কাগজপত্র (ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র, কোটার দলিল—যদি প্রযোজ্য হয়) জমা দিয়ে এবং চূড়ান্ত ফি সমন্বয়ের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া শেষ না করলে ভর্তির সুযোগ বাতিল বলে গণ্য হবে।
চতুর্থ তালিকার ভর্তি শেষে যদি কোনো আসন ফাঁকা থাকে, তাহলে পঞ্চম অপেক্ষমাণ তালিকার ফলাফল ২০ জুন প্রকাশ করা হবে এবং সেখানে শূন্য আসনের বিপরীতে তিনগুণ শিক্ষার্থীর তালিকা প্রকাশ পাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)