ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ড. ইউনূস-তারেক বৈঠক শেষ, প্রেস ব্রিফিংয়ের প্রস্তুতি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল প্রতীক্ষিত বৈঠকটি শেষ হয়েছে। লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টা পর্যন্ত বৈঠকের সময় নির্ধারিত থাকলেও, তারেক রহমানকে সকাল সাড়ে ১০টায় ডরচেস্টার হোটেল ত্যাগ করতে দেখা যায়।
সেন্ট্রাল লন্ডনের পার্ক লেন এলাকার বিলাসবহুল ডরচেস্টার হোটেলে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টাকে একটি কলম ও একটি বই উপহার দেন তারেক রহমান—এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রায় দেড় ঘণ্টা স্থায়ী এই আলোচনার বিষয়ে বিস্তারিত জানাতে খুব শিগগিরই দেশি ও আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।
এদিকে বৈঠক শেষে ডরচেস্টার হোটেলেই একটি যৌথ প্রেস ব্রিফিংয়ের প্রস্তুতি চলছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং বিএনপির নেতারা এতে অংশ নেবেন বলে নিশ্চিত করেছেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)