ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
তাপপ্রবাহ ২৬ জেলায়, কবে মিলবে স্বস্তি
গত শনিবার (৭ জুন) থেকে দেশে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল বুধবার দেশে তাপপ্রবাহ ছিল ২৫ জেলায় যা আজ বয়ে যাচ্ছে দেশের ২৬ জেলায়। এই তাপপ্রবাহ থাকতে পারে আরও তিনদিন। ফলে এই সময়ে আগের মতই ভ্যাপসা গরম থাকবে।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকালও এই এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এছাড়া আজ ঢাকায় সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ষা মৌসুমে এমন ভ্যাপসা গরম স্বাভাবিক বিষয়। ভারী বা দীর্ঘ সময়ের বৃষ্টি না হলে এই ভ্যাপসা গরম কমার সুযোগ নেই।
বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, আগামী ১৬ জুন থেকে দেশের অধিকাংশ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তখন তাপমাত্রা অনেকটাই কমে আসবে। তবে তার আগ পর্যন্ত তাপপ্রবাহের প্রকোপ কখনও কমবে, আবার কখনও বাড়বে।
তিনি বলেন, এখন বর্ষাকাল হলেও প্রতিদিন প্রতিটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকে। তবে সব জেলায় বৃষ্টি হয় না, আর হলেও তা স্বল্প সময়ের। এজন্য গরমের তীব্রতা কমছে না।
গত ২৪ ঘণ্টায়, বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত, দেশের মধ্যে সর্বোচ্চ ৪০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে কুতুবদিয়ায়। এছাড়া ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকার সম্ভাবনা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ