ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ভারতের বিমান দুর্ঘটনায় তারেক রহমানের শোক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইট বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (১২ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ শোক জানান তিনি।
পোস্টে তারেক রহমান লেখেন, লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট আহমেদাবাদে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনায় পড়েছে। এটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা। এ দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমার গভীর সমবেদনা। আসুন, এই শোকের সময়ে আমরা সবাই তাদের জন্য দোয়া করি এবং পাশে দাঁড়াই।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে ভারতের আহমেদাবাদের মেঘানি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ওই বিমানটি। বিমানে ২৪২ জন আরোহী ছিলেন।
দুই পাইলট, ১০ জন কেবিন ক্রু ও ২৩০ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করা বিমানটি উড্ডয়নের পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহভাবে বিধ্বস্ত হয়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ও এনডিটিভি জানিয়েছে, দুর্ঘটনায় বিমানের ২৪২ আরোহীর কেউ বেঁচে নেই। সন্ধ্যা পর্যন্ত ২০০-এর বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত