ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
রাজা চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত সাক্ষাৎ
রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ জুন) ব্রিটেনের বাকিংহাম প্যালেসে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, লন্ডনের বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে অধ্যাপক ইউনূসের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এক ফেসবুক পোস্টে শফিকুল আলম লিখেছেন, বৈঠকে রাজা চার্লস অধ্যাপক ইউনূসের দারিদ্র্য দূরীকরণ, ক্ষুদ্রঋণ কার্যক্রম এবং সামাজিক ব্যবসার প্রশংসা করেন। বিশেষভাবে ‘থ্রি জিরো’প্রচারণাকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন রাজা।
তিনি আরও জানান, রাজা চার্লস দীর্ঘদিন ধরে ড. ইউনূসের কাজের প্রশংসক। এমনকি অধ্যাপক ইউনূসের একটি বইয়ের ভূমিকাও লিখেছেন রাজা চার্লস। এতে তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও দৃষ্টিভঙ্গির সাদৃশ্যের বিষয়টি স্পষ্ট।
প্রসঙ্গত, এর আগেও প্রিন্স অব ওয়েলস থাকাকালীন একাধিকবার অধ্যাপক ইউনূসের সঙ্গে দেখা করেছিলেন রাজা তৃতীয় চার্লস। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তাদের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।
এদিকে, লন্ডনের স্থানীয় সময় শুক্রবার (১৩ জুন) সকালে অধ্যাপক ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জানিয়েছেন, এই বৈঠক নির্বাচন, সংস্কার ও গণতন্ত্রের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, চার দিনের সরকারি সফরে অধ্যাপক ইউনূস গত মঙ্গলবার (১০ জুন) যুক্তরাজ্যে পৌঁছান। আগামী ১৪ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)