ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ইতিহাস গড়ে ২০২৬ বিশ্বকাপে কোয়ালিফাই করল ব্রাজিল
২০২৬ বিশ্বকাপে জায়গা পাওয়া নিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের তেমন সংশয় না থাকলেও তাদের পারফরম্যান্স নিয়ে ছিল প্রশ্ন। কনমেবল অঞ্চলের বাছাইপর্বে শীর্ষ তিনে অবস্থান ধরে রাখতেই দুলতে হয়েছে তাদের। এর মধ্যেই রিয়াল মাদ্রিদের সাবেক কোচ কার্লো আনচেলত্তিকে পূর্ণ সময়ের জন্য জাতীয় দলের দায়িত্ব দেয় ব্রাজিল। আর তার অধীনে প্রথম জয়েই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল সেলেসাওরা।
আনচেলত্তির অধীনে প্রথম ম্যাচে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করে ব্রাজিল। আজ বুধবার (১১ জুন) প্যারাগুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ১-০ গোলের জয় পায় তারা। ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচটিই ছিল আনচেলত্তির প্রথম হোম ম্যাচ এবং তার জন্মদিনও। বিশেষ এই দিনে ব্রাজিলের জয় এনে দেন ভিনিসিয়ুস জুনিয়র। প্রথমার্ধের শেষ মিনিটে তার করা একমাত্র গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়।
এই জয়ে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে বাছাইপর্বে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে আসে ব্রাজিল এবং নিশ্চিত করে ২০২৬ বিশ্বকাপে জায়গা। উল্লেখযোগ্যভাবে, ব্রাজিলই একমাত্র দেশ যারা ১৯৩০ সাল থেকে সবকটি বিশ্বকাপে অংশ নিয়েছে।
আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ৩২ দলের বদলে এবার অংশ নিচ্ছে রেকর্ড ৪৮টি দল। ইউরোপ (উয়েফা) থেকে যাবে সর্বোচ্চ ১৬টি দেশ, আফ্রিকা ও এশিয়া থেকে ৮টি করে, কনমেবল ও কনকাকাফ অঞ্চল থেকে ৬টি করে এবং ওশেনিয়া থেকে একটি দল। বাকি দুটি স্লট নির্ধারিত হবে আন্তঃমহাদেশীয় প্লে-অফের মাধ্যমে।
ওশেনিয়া থেকে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড। আয়োজক দেশ হিসেবে আগেই নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ইতোমধ্যে আরও ১০টি দেশ জায়গা করে নিয়েছে এবারের আসরে। এর মধ্যে রয়েছে এশিয়ার জাপান, ইরান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, উজবেকিস্তান ও জর্ডান এবং দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, ব্রাজিল ও ইকুয়েডর।
এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে যেসব দেশ (১১ জুন পর্যন্ত):আয়োজক দেশ: যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো
দক্ষিণ আমেরিকা: আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর
এশিয়া: জাপান, ইরান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, জর্ডান
ওশেনিয়া: নিউজিল্যান্ড
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)