ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ক্রাউড ফান্ডিংয়ে যত টাকা পেল এনসিপি
সদ্য শুরু হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ক্রাউডফান্ডিং উদ্যোগ ‘আপনার অনুদানে আগামীর বাংলাদেশ’ ঈদের ছুটির মধ্যেই উল্লেখযোগ্য সাড়া পেয়েছে।
৫ জুন আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হওয়ার পর থেকে সারাদেশের ৩ হাজার ২৬৫ জন নাগরিক মিলিতভাবে মোট ১৩ লাখ ৮১ হাজার ৮১০ টাকা অনুদান দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির যুগ্ম সদস্য সচিব (কোষাধ্যক্ষ) এস এম সাইফ মোস্তাফিজ।
বুধবার (১১ জুন) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
কোষাধ্যক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, 'সংগৃহীত অনুদানের মধ্যে ৭ লাখ ৬৬ হাজার টাকা এনসিপির ওয়েবসাইটের মাধ্যমে, ৪ লাখ ৯৮ হাজার ২১৪ টাকা সিটি ব্যাংকের মাধ্যমে এবং ১ লাখ ১৭ হাজার ৫৯৬ টাকা ইসলামী ব্যাংকের মাধ্যমে জমা পড়েছে।'
সাইফ মোস্তাফিজ তার পোস্টে ক্রাউডফান্ডিংয়ে অনুদান দেওয়ার জন্য আগ্রহ প্রকাশকারী প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
তিনি জানান, খুব শিগগিরই নিবন্ধন ও কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রবাসীরাও এনসিপির ওয়েবসাইট (donate.ncpbd.org) এর মাধ্যমে অনুদান পাঠাতে পারবেন।
পোস্টে অনুদানদাতাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "ভবিষ্যতে ওয়েবসাইট এবং অন্যান্য মাধ্যমগুলোতে আরও বেশি সমর্থন পাওয়া যাবে।"
এর আগে ৪ জুন (বুধবার) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দলের সদস্য সচিব আখতার হোসেন এনসিপির আর্থিক নীতিমালা এবং ক্রাউডফান্ডিং কার্যক্রমের ঘোষণা দেন। এরপর ৫ জুন থেকে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান