ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ভ্যাপসা গরম নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
গত কয়েকদিন ধরেই দেশজুড়ে বয়ে চলেছে ভ্যাপসা গরম। আগামীকাল বুধবার থেকে রাজধানী ও উপকূলীয় এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এতে গরম খুব একটা কমবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে, ভ্যাপসা গরম অব্যাহত থাকবে আরও কিছুদিন।
এদিকে চারটি বিভাগে বয়ে চলা মৃদু তাপপ্রবাহ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। মঙ্গলবার বিকেল পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা নীলফামারীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ সময় ঢাকায় তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, 'রংপুর-রাজশাহী-ময়মনসিংহ-খুলনা বিভাগে বইছে মৃদু তাপপ্রবাহ। বুধবার থেকে রাজধানী এবং দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এতে গরম খুব একটা কমবে না। বরং জলীয় বাষ্পের কারণে অস্বস্তিতে থাকবে মানুষ।'
আবহাওয়াবিদ মো.ওমর ফারুক বলেন, "আগামীকাল থেকে হয়ত বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়ে যাবে। এর প্রভাবে তাপমাত্রাও কিছুটা কমে যাবে। যে ভ্যাপসা গরম এটা আরও চার-পাঁচদিন অব্যাহত থাকতে পারে।"
এদিকে দক্ষিণে বৃষ্টি ঝরলেও খুলনা-ময়মনসিংহ এবং উত্তরাঞ্চলে গরম আরও বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছেন আবহাওয়াবিদরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি