ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
গ্রীষ্মের খরতাপে হঠাৎ কুয়াশায় ঢাকল পঞ্চগড়
প্রচণ্ড গ্রীষ্মের দাহের মাঝেও ঘন কুয়াশায় ছেয়ে গেছে পঞ্চগড়। এই অস্বাভাবিক আবহাওয়া দেখে বিস্মিত স্থানীয়রা।
মঙ্গলবার (১০ জুন) ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা দেখা যায়।
তেঁতুলিয়ার দেবনগড় ইউনিয়নের বাসিন্দা জমিরুল ইসলাম জানান, কয়েকদিনের প্রচণ্ড গরমের পর হঠাৎ এমন আবহাওয়া দেখতে পেয়ে অবাক হয়েছেন। তিনি বলেন, প্রচণ্ড গরমে যখন দম বন্ধ অবস্থা, তখন হুট করে সকালে উঠে দেখি চারদিক কুয়াশায় ঢেকে গেছে।
স্থানীয় বাসিন্দা মাসুদ রানা বলেন, এমন বৈচিত্র্যময় আবহাওয়া আগে কখনও দেখিনি। প্রতিদিন সকালে হাঁটতে বের হই, কিন্তু আজ সকাল ৮টা পর্যন্ত কুয়াশা ছিল। সত্যি অবাক করার মতো ব্যাপার।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, বাতাসে ধূলিকণার পরিমাণ বেড়ে যাওয়ায় তা জমে কুয়াশা তৈরি হয়েছে।
তিনি আরও জানান, মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সোমবার ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর