ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বাস-ট্রেন চলছে সময়মতো, ঢাকামুখী মানুষের স্বস্তি
ঈদের ছুটির মাঝপথে এসে রাজধানীমুখী মানুষের ঢল শুরু হয়েছে। মঙ্গলবার (১০ জুন) ঈদের চতুর্থ দিনে সকালে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও রেলস্টেশনে দেখা গেছে কর্মজীবী মানুষের ফিরে আসার দৃশ্য। তবে কোথাও তেমন ভিড় বা বিশৃঙ্খলার চিত্র নেই।
রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ঘুরে দেখা যায়, যাত্রীরা নির্বিঘ্নেই ফিরতে পারছেন। পথে যানজটের বড় কোনো সমস্যা নেই। গাজীপুর, আমিনবাজার, নারায়ণগঞ্জসহ ঢাকায় প্রবেশপথগুলোতেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। সাধারণত ঈদের পরদিন থেকেই ঢাকায় ফেরার প্রবণতা দেখা যায়। তবে এবারের দীর্ঘ ছুটির কারণে এখনো ঢাকামুখী চাপ বাড়েনি।
জামালপুরের সরিষাবাড়ী থেকে রাতে বাসে ঢাকায় ফিরে নুবায়েত হোসেন জানান, যাওয়ার সময় ভোগান্তি হলেও ফেরার পথে তা হয়নি। নির্ধারিত সময়ের আগেই বাস ঢাকায় পৌঁছায় এবং কোথাও যানজট ছিল না।
নেত্রকোনার মদন থেকে মহাখালী বাসস্ট্যান্ডে আসা বেসরকারি চাকরিজীবী ফাহমিদা বেগম বলেন, '৫ দিন বাড়িতে ছিলাম। ভোগান্তি এড়াতে আগেভাগেই ফিরলাম। এখন অবস্থা স্বাভাবিক। তবে ২ দিন পর ফেরার চাপ বাড়বে।'
একটি আন্তঃজেলা বাসের চালক সুজন মিয়া বলেন, ঈদের আগে রাস্তায় চাপ অনেক ছিল। কিন্তু ফেরার সময় মানুষ ধীরে ধীরে আসায় ভোগান্তি নেই।
তবে কিছু যাত্রী অভিযোগ করেছেন, ভাড়া বেশি নেওয়া হচ্ছে। আগেভাগে টিকিট কেটে রাখায় ঝামেলা হয়নি, তবে অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে অনেককেই।
ঢাকা রেলওয়ে স্টেশনের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সকাল থেকে ট্রেনগুলো নির্ধারিত সময়ে ফিরছে। ট্রেনে যাত্রী রয়েছে, তবে অতিরিক্ত চাপ পড়েনি। আগামী বৃহস্পতি, শুক্র ও শনিবারের দিকে চাপ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল