ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
প্রথম দিনই হোটেল লবিতে ড. ইউনূসের গুরুত্বপূর্ণ বৈঠক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। সোমবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
সূচি অনুযায়ী, লন্ডনের স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় এবং বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন ড. ইউনূস ও তাঁর সফরসঙ্গীরা। সেখানে তাঁদের স্বাগত জানাবেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম এবং ব্রিটিশ রাজপরিবারের প্রতিনিধিরা।
এ তথ্য নিশ্চিত করেছেন লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন। তিনি জানান, লন্ডনে পৌঁছে হোটেলে প্রাতরাশ শেষে দিনভর বেশ কয়েকটি বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি)-এর সদস্যদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে, যাদের নেতৃত্ব দেবেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আপসানা বেগম।
এছাড়া ড. ইউনূসের লন্ডন সফরের সূচিতে রয়েছে একাধিক গণমাধ্যমকে সাক্ষাৎকার এবং কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠক। সফর চলাকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিবও লন্ডনে একটি প্রেস ব্রিফিং করতে পারেন বলে জানা গেছে।
সূত্র জানায়, মঙ্গলবার হোটেল লবিতেই বেশ কয়েকটি বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছে। সফরের পরবর্তী দিনগুলোতেও যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য, বাংলাদেশি প্রবাসী কমিউনিটি এবং ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মহলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল