ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ভারত থেকে আগত যাত্রীদের নিয়ে শাহজালালে সতর্কতা
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগাম সতর্কতা হিসেবে ভারত থেকে ঢাকায় আসা সব রুটের ফ্লাইটের যাত্রীদের স্ক্রিনিং শুরু করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
বর্তমানে ভারতের চেন্নাই, কলকাতা, দিল্লি, হায়দ্রাবাদ ও মুম্বাই থেকে ঢাকায় ফ্লাইট পরিচালিত হচ্ছে। এসব রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো ফ্লাইট পরিচালনা করে।
এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ জানান, "পার্শ্ববর্তী দেশে করোনা সংক্রমণ ফের বাড়তে থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও জোরদার করা হয়েছে স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা। গত ২ জুন থেকেই বিমানবন্দরে আগত যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। ভারত থেকে আগত যাত্রীদের স্ক্রিনিং করা হচ্ছে। বিমানবন্দরে পর্যাপ্ত সংখ্যত মাস্ক এবং পিপিই রাখা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। পাশাপাশি বিমানবন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারাও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করছেন।"
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, 'আন্তর্জাতিক ফ্লাইট থেকে আগত যাত্রীদের ইমিগ্রেশন প্রবেশপথে বসানো হয়েছে থার্মাল স্ক্যানার।'
বিমানবন্দরে আগত যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতে করোনা প্রতিরোধে করণীয় বিষয়ক নির্দেশনা ও সতর্কতা প্রচার চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই সতর্কতামূলক পদক্ষেপগুলো কার্যকর থাকবে।
প্রসঙ্গত, সম্প্রতি ভারতে করোনাভাইরাসে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৩৫৮ জন আক্রান্ত হয়েছেন। ফলে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৯১ জনে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে সবচেয়ে বেশি সংক্রমণ দেখা যাচ্ছে কেরালায়। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯৫৭ জন। এছাড়া গুজরাটে ৯৮০ জন, পশ্চিমবঙ্গে ৭৪৭ জন, দিল্লিতে ৭২৮ জন, কর্ণাটকে ৪২৩ জন এবং মহারাষ্ট্রে ৬০৭ জন সক্রিয় আক্রান্ত রয়েছে।
সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে ইনফ্লুয়েঞ্জার উপসর্গ বা শ্বাসকষ্টে ভুগছেন এমন ব্যক্তিদের বিশেষ নজরদারিতে রাখা হচ্ছে বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য অধিদপ্তর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)