ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নির্বাচন কমিশন যথাসময়ে রোডম্যাপ প্রকাশ করবে: আসিফ মাহমুদ
এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের সম্ভাব্য সময় ধরে নির্বাচন কমিশন যথাসময়ে রোডম্যাপ প্রকাশ করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (৯ জুন) সকালে কুমিল্লার মুরাদনগরের জাহাপুর বাজারে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, জনগণের বেশিরভাগ সেবা স্থানীয় সরকারের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। দীর্ঘদিন ধরে এই সেবাগুলো বিঘ্নিত হচ্ছে। এটি আমাদের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। আমরা জনকল্যাণমূলক বিভিন্ন কাজ করলেও দৈনন্দিন সেবাগুলো জনপ্রতিনিধি না থাকায় ব্যাহত হচ্ছে।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রতি সরকারের সদিচ্ছা প্রথম থেকেই ছিল। স্থানীয় সরকারের অনেকগুলো স্তর রয়েছে। কোন কোন স্তরে নির্বাচন দেওয়া সম্ভব, তা পর্যালোচনা করে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে বলা হবে।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ পড়ুয়া, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত