ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
লন্ডনে ইউনূস-তারেক সাক্ষাৎ: দেশের রাজনীতিতে নতুন মোড়?
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে আজ সোমবার (৯ জুন) যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হবেন। এই সফর ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য সাক্ষাৎ।
সরকারি সূত্র জানিয়েছে, লন্ডন সফরে থাকাকালে ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে। যদিও এটি সৌজন্যমূলক সাক্ষাৎ হিসেবে দেখানো হলেও বিএনপি ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, আলোচনায় নির্বাচন, রাজনৈতিক সংস্কার এবং আলোচিত ‘জুলাই গণহত্যা’র বিচার ইস্যু স্থান পেতে পারে।
সাম্প্রতিক সময়েও সরকারের সঙ্গে বিএনপির মধ্যে টানাপোড়েনের নানা ইঙ্গিত মিললেও, এই বৈঠক ভবিষ্যতে সম্পর্ক উন্নয়নের একটি ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে।
এছাড়া, ড. ইউনূসের সফরসূচিতে রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, যা অনুষ্ঠিত হবে আগামী ১১ জুন। তবে এবারের সফরে কোনো সমঝোতা স্মারক বা আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নেই বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
১২ জুন ড. ইউনূস সাক্ষাৎ করবেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে। সেদিন বিকেলেই সেন্ট জেমস প্রাসাদে তিনি রাজার হাত থেকে সম্মানজনক "কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড" গ্রহণ করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)