ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ইস্যুতে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে নিয়ে বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, তদন্তে যদি কারো দোষ প্রমাণিত হয় তাহলে তাকে আইনের আওতায় আনা হবে। আর কেউ নির্দোষ হলে তাকে সাজা দেওয়ার প্রশ্নই ওঠে না।
সোমবার (৯ জুন) রাজধানীর যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ঈদ উপলক্ষে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বড় কোনো অঘটন ঘটেনি, আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক ছিল। কিছু বিচ্ছিন্ন দুর্ঘটনা এবং চুরি-চামারির ঘটনা ঘটেছে তবে তা উদ্বেগজনক নয়। ঈদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমি মোটামুটি সন্তুষ্ট।”
সাবেক এক রাষ্ট্রপতি বিদেশ সফর করে দেশে ফিরে এসেছেন অথচ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “অনেকে বলছেন কিছু মামলায় সঠিক তদন্ত হয়নি। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। তদন্তে যারা দোষী সাব্যস্ত হবে তাদের আইনের আওতায় আনা হবে। তবে নির্দোষ কেউ যেন সাজা না পান সেটিই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, “ফৌজদারি মামলায় দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হবে না। তদন্তের ভিত্তিতে যিনি দোষী প্রমাণিত হবেন তাকেই কেবল আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নিরপরাধ কাউকে সাজা দেওয়া আমাদের নীতি নয়।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি