ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
স্মার্টফোন গরম হলে ঠান্ডা রাখতে যা করবেন, সহজ উপায় জেনে নিন
স্মার্টফোন ব্যবহারের সময় প্রায় সবাই লক্ষ্য করেন যে ফোন গরম হয়ে যায়। দীর্ঘক্ষণ ভিডিও গেম খেলা, ক্যামেরা চালানো অথবা সোশ্যাল মিডিয়ায় বেশি সময় কাটানো ইত্যাদি কারণে ফোন অতিরিক্ত গরম হতে পারে। গরম হওয়ার ফলে ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায় এবং ফোনের পারফরম্যান্সেও প্রভাব পড়ে। তাই ফোনকে ঠান্ডা রাখার জন্য কিছু সহজ ও কার্যকরী পদ্ধতি মেনে চলা জরুরি।
ফোন গরম হলে যা করবেন:
১. অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করুন: ফোনে চলমান সব অ্যাপ একসাথে বেশি বিদ্যুৎ ব্যবহার করে যার ফলে ফোন গরম হয়। তাই গরম লাগলে সব অ্যাপ বন্ধ করে দিন।
২. ডার্ক মোড ব্যবহার করুন: ফোনের স্ক্রিন ডিসপ্লের ব্যাটারি খরচ কমাতে ‘ডার্ক মোড’ চালু করুন। এটি ব্যাটারি ও প্রসেসরের উপর চাপ কমায়।
৩. ফোনকে বিশ্রাম দিন: কিছুক্ষণ ফোন ব্যবহার না করে ডিসপ্লে বন্ধ রাখুন কারণ স্ক্রিন ব্যাটারির সবচেয়ে বেশি শক্তি খরচ করে।
৪. ব্যাটারি সেভার মোড চালু রাখুন: ব্যাটারি সেভার মোড চালু রাখলে প্রসেসর কম শক্তি খরচ করে যা ফোন গরম হওয়া কমায়।
৫. সঠিকভাবে চার্জ দিন: ফোন চার্জ যখন পূর্ণ তখন চার্জ থেকে আলাদা করে দিন। সারাক্ষণ চার্জে রাখার ফলে ব্যাটারি ও মাদারবোর্ড নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।
৬. জাঙ্ক ফাইল পরিষ্কার করুন: ফোনে অপ্রয়োজনীয় ফাইল জমে গেলে গরম হওয়ার ঝুঁকি থাকে। গুগল ফাইলস গো অ্যাপ দিয়ে নিয়মিত জাঙ্ক ফাইল ডিলিট করুন।
৭. ভাইরাস ও ম্যালওয়্যার থেকে সুরক্ষা: ভাইরাস বা ম্যালওয়্যার থাকলে ফোন গরম হতে পারে। অ্যান্টিভাইরাস অ্যাপ ব্যবহার করে ফোন স্ক্যান করুন।
৮. ফোন রিস্টার্ট করুন: মাঝে মাঝে ফোন রিস্টার্ট দিলে মেমোরি পরিষ্কার হয় এবং গরম হওয়ার সমস্যা কমে।
৯. ব্যাটারি সমস্যা হলে পরিবর্তন করুন: যদি ফোনের ব্যাটারি পুরনো বা খারাপ হয়ে থাকে তাহলে অবশ্যই সার্ভিস সেন্টারে গিয়ে ব্যাটারি পরিবর্তন করান।
এই সাধারণ যত্ন মেনে চললে আপনার ফোন গরম হওয়ার সমস্যা অনেকটাই কমে আসবে এবং ব্যাটারির আয়ু দীর্ঘস্থায়ী হবে। ফোনের সঠিক ব্যবহারই নিশ্চিত করবে এর ভালো পারফরম্যান্স ও দীর্ঘস্থায়িত্ব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- বিজ্ঞান কারখানায় জব কার্ড অটোমেশন চালু করল ঢাবি
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো