ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
কাল যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা, প্রবাসীদের নানা উদ্যোগ
চার দিনের সরকারি সফরে সোমবার (০৯ জুন) যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সফরে তিনি বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তার হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।
সফরসূচি অনুযায়ী, আগামী ১১ জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ড. ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এই সফরকে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরকারের সম্পর্ক আরও সুদৃঢ় করার একটি সম্ভাবনা হিসেবে দেখছেন যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে তারা ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন।
সফরকে ঘিরে প্রবাসীদের নানা দাবি উপস্থাপনের বিষয়টিও সামনে এসেছে। তারা জানান, দেশের প্রয়োজন ও সংস্কারের উদ্দেশ্যে, দেশমাতৃকার প্রতি ভালোবাসা ও দেশপ্রেম থেকে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাবেন এবং সম্মাননা প্রদান করবেন। বাংলাদেশ নিয়ে অনেক আশা ও প্রত্যাশা রয়েছে তাদের। এগুলো তারা ড. ইউনূসের কাছে পৌঁছানোর আশায় রয়েছেন। এছাড়া তারা আশা করেন ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী হবে।
সম্প্রতি পূর্ব লন্ডনের বাংলা পাড়া পরিদর্শনে যান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। সেখানে স্থানীয় কমিউনিটির সঙ্গে আলাপকালে ড. মুহাম্মদ ইউনূসের কথাও উঠে আসে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)