ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
চামড়া পাচার ও পুশ-ইন রুখতে সতর্ক বিজিবি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া পাচার এবং দেশের ভেতরে অবৈধভাবে লোকজন ঠেলে দেওয়া (পুশ-ইন) রোধে সীমান্তে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত নিরাপত্তা ও দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি কোরবানির পশুর চামড়া পাচার ঠেকাতে সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতা আরোপ করা হয়েছে।
এ ছাড়া দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন প্রতিরোধেও বিজিবির সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঈদের দিন-সহ প্রতিদিন সীমান্ত এলাকায় অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। সীমান্তে নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে। কোনো ধরনের পাচার বা অবৈধ অনুপ্রবেশ যাতে না ঘটে, সে লক্ষ্যে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর