ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার ঈদ শুভেচ্ছা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
শনিবার (৭ জুন) দুপুরে উপদেষ্টা তার কর্মসূচি শুরু করেন রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে গিয়ে। সেখানে তিনি পুলিশ সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের জন্য আয়োজিত প্রীতিভোজের উদ্বোধন করেন।
এরপর তিনি ধাপে ধাপে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওম) এবং সর্বশেষ বাংলাদেশ কোস্টগার্ড পরিদর্শন করেন।
প্রতিটি বাহিনীতে গিয়ে তিনি সদস্যদের খোঁজখবর নেন, ঈদের শুভেচ্ছা জানান এবং বাহিনীগুলোর জন্য আয়োজিত প্রীতিভোজের উদ্বোধন করেন। বাংলাদেশ কোস্টগার্ডে উপস্থিত হয়ে প্রীতিভোজে অংশগ্রহণের মধ্য দিয়ে উপদেষ্টার ঈদ শুভেচ্ছা বিনিময় কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
এ সময় উপদেষ্টার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং সংশ্লিষ্ট বাহিনীগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)