ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
হামজা চৌধুরীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করলো শাহ্ সিমেন্ট
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন তারকা ও আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন মিডফিল্ডার হামজা চৌধুরী এবার যুক্ত হলেন দেশের শীর্ষস্থানীয় নির্মাণসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান শাহ্ সিমেন্টের সঙ্গে।
ব্র্যান্ডটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তিনি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন। শাহ্ সিমেন্টের এই উদ্যোগকে ব্র্যান্ডের সামগ্রিক শক্তি ও সচেতনতা বৃদ্ধির কার্যকর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
চুক্তি স্বাক্ষরের পর প্রতিক্রিয়ায় হামজা চৌধুরী বলেন, ‘বাংলাদেশের অগ্রগতির অংশীদার শাহ্ সিমেন্টের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। দেশের নাম্বার ওয়ান সিমেন্ট ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে পেরে আমি আনন্দিত। আশা করছি, এই পথচলা অনুপ্রেরণাদায়ী ও ফলপ্রসূ হবে।’
হামজার ফুটবল ক্যারিয়ারও দেশের জন্য গর্বের বিষয়। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০২৫ সালের মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে তিনি বাংলাদেশের জার্সিতে অভিষেক করেন। এরপর ৪ জুন, ভুটানের বিপক্ষে ঘরের মাঠে নিজের অভিষেক ম্যাচেই গোল করে নজর কাড়েন ফুটবলপ্রেমীদের।
দেশের নির্মাণ খাতে দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্যতা ও গুণগত মানের জন্য সুপরিচিত এই প্রতিষ্ঠানটি বেস্ট ব্র্যান্ড ও সুপার ব্র্যান্ড পুরস্কার প্রাপ্ত। শাহ্ সিমেন্ট বরাবরই দেশের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)