ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
আজ মধ্যপ্রাচ্যসহ বহু দেশে পবিত্র ঈদুল আজহা
মধ্যপ্রাচ্য-সহ বিশ্বের বিভিন্ন দেশে আজ শুক্রবার পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে। ঈদুল আজহার নামাজ এবং পশু কোরবানির মাধ্যমে কোটি মুসলমান ত্যাগের এই উৎসব উদযাপন করছেন।
এক দিন আগে চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার-সহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে ঈদুল আজহা পালিত হচ্ছে। এর বাইরেও বিশ্বে আজ বহু দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা।
ইতোমধ্যে মক্কার মসজিদুল হারামে লাখো মানুষের উপস্থিতিতে ঈদুল আজহার নামাজ আদায় হয়েছে। সূর্যোদয়ের পরপরই নামাজ আদায় করা হয়।
২৭ মে মধ্যপ্রাচ্যের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ সেখানে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায় পরদিন ২৮ মে। সে অনুযায়ী, দেশে ঈদুল আজহা পালিত হবে আগামীকাল শনিবার। সাধারণত প্রতি বছরই বাংলাদেশে মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ ও রোজা পালন হয়ে থাকে।
তবে অন্যান্য বছরের মতো এবারও দেশের কিছু এলাকায় মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আজই ঈদুল আজহা উদযাপন করছেন অনেকে। তাঁরা ঈদের জামাত আদায় ও পশু কোরবানির মাধ্যমে উৎসব পালন করছেন।
ঈদুল আজহা মূলত ত্যাগ ও আত্মনিবেদনের উৎসব। ইতিহাসে বলা আছে, হজরত ইবরাহিম (আ.) আল্লাহর আদেশে তাঁর প্রিয় পুত্র ইসমাইল (আ.)-কে কোরবানি করার জন্য প্রস্তুত হয়েছিলেন। আল্লাহ তা’আলা এ ত্যাগের মহিমায় জান্নাত থেকে একটি পশু পাঠান। সেই ঘটনার স্মরণেই মুসলিমরা ঈদুল আজহায় পশু কোরবানি করে থাকেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ