ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
নিজ দেশের লোকজন বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে ভারত
সীমান্তে ভারত নিজ দেশের নাগরিকদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে। নারী-পুরুষ ও শিশুদের বেআইনিভাবে গ্রেপ্তারের পর তাদের ঠেলে পাঠানো হচ্ছে বাংলাদেশে। ভারতের উত্তর–পূর্ব অঞ্চলের আসাম রাজ্যের হাজার হাজার মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন।
ভারতের মুম্বাইয়ের অধিকারবিষয়ক সংস্থা সিটিজেনস ফর জাস্টিস অ্যান্ড পিসের (সিজেপি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জাাননো হয়েছে।
এক প্রতিবেদনে উঠে এসেছে, শত শত ভারতীয় নাগরিককে বাংলাদেশি পরিচয়ে সীমান্তে ঠেলে পাঠাচ্ছে ভারত। মানবাধিকারকর্মী, সাংবাদিক ও আইনজীবী তিস্তা শেতেলবাদের নেতৃত্বাধীন সিটিজেনস ফর জাস্টিস অ্যান্ড পিস (সিজেপি) জানায়, আসামের ৩৩টি জেলার প্রতিটিতে পরিকল্পিতভাবে নারী, শিশু ও পুরুষদের আটক করা হচ্ছে। এরপর কোনো প্রমাণ বা যথাযথ প্রক্রিয়া ছাড়াই তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে।
সিজেপি আরও জানায়, গত ১ জুন বাংলাদেশ এসব ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়ে দেয়। সংস্থাটি আসামের অন্তত ছয় নারীর সাক্ষাৎকার নিয়েছে, যাদের মধ্যে রয়েছেন হাজেরা খাতুন, সোনা বানু, রহিমা বেগম, জাহানারা বেগম, আসিফা বেগম এবং সাহেরা খাতুন। এই প্রতিবেদন তৈরিতে আসামের বেশ কয়েকজন সাংবাদিক ও সমাজকর্মীও অংশ নিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, গত ২৩ মে থেকে আসামের ৩৩ জেলায় একযোগে অভিযান চালায় পুলিশ। কোনো মামলা, নোটিশ কিংবা নির্দিষ্ট কারণ ছাড়াই প্রায় ৩০০ জনকে আটক করা হয়। পরে তাদের পরিবার বা আইনজীবীদের কিছু জানানো হয়নি। এদের মধ্যে ১৫০ জনকে মুক্তি দেওয়া হলেও বাকি অন্তত ১৪৫ জনকে সীমান্তের ওপারে নো-ম্যানস ল্যান্ডে ঠেলে দেওয়া হয় বলে জানা গেছে।
অনেকের বিরুদ্ধে ‘বিদেশি’ ঘোষণা করে আদালতের ট্রাইবুনাল রায় দিলেও, কারও কারও জামিন মঞ্জুর ছিল কিংবা তারা নাগরিকত্ব প্রমাণের লড়াইয়ে আদালতে ছিলেন। অথচ তাদের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক নির্বাসন আদেশ কিংবা বাংলাদেশ-ভারতের মধ্যে দ্বিপক্ষীয় প্রত্যাবাসন চুক্তি অনুসরণ করা হয়নি। এর ফলে এদের পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়