ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
উপদেষ্টাদের ওপর আমরা পূর্ণ আস্থা রাখি: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার ওপরে পূর্ণ আস্থা প্রকাশ করেছেন।
শনিবার (১০ আগস্ট) রাতে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এই অভিমত ব্যক্ত করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি পত্রিকায় একজন সাবেক সচিবকে কোড করে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, উনি বলেছেন, আটজন অ্যাডভাইজর নাকি করাপশনের সাথে জড়িত এই ধরনের একটা রিপোর্ট বেরিয়েছে।
বিএনপির মহাসচিব বলেন, আমি বলতে চাই, হুইচ ইজ নট আওয়ার্স। এটার সাথে আমাদের (বিএনপি) কোনো সম্পর্ক নেই। আমরা প্রধান উপদেষ্টাসহ এই অন্তর্বর্তীকালীন সরকারের সব উপদেষ্টাকে অত্যন্ত সম্মান করি এবং তাদের ওপরে আস্থা, তাদের ইনটিগ্রিটির ওপরে আমরা আস্থা রাখি।
ফখরুল উল্লেখ করেন কয়েকটি পত্রিকায় সাবেক সচিব এবিএম আবদুস সাত্তারের বরাত দিয়ে ৮ উপদেষ্টার বিষয়ে দেওয়া বক্তব্যের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।
মহাসচিব বলেন, আমি পরিষ্কার করে বলতে চাই, ওই বক্তব্যের দায় সম্পূর্ণভাবে তার নিজের, দলের সঙ্গে এর কোনো সংশ্লিষ্টতা নেই।
গতকাল রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের এক সেমিনারে এই অভিযোগ করেন অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি আব্দুস সাত্তার। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের কর্মকর্তা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র নতুন কমিটি ঘোষণা
- ঢাবির নতুন প্রো-ভিসি ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী
- আজ বিশ্ব মা দিবস
- মিউচুয়াল ফান্ডে নতুন যুগের শুরু: গাইডলাইন প্রকাশ করল বিএসইসি
- ১:৮ অনুপাতে নতুন পে স্কেল, বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা
- সাদিক কায়েমের বিয়ে নিয়ে যা জানা গেছে
- মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নিয়ে মিশার সহায়তা চাইলেন ওমর সানী
- ব্যবসায় বড় লাফ ইউসিবি ও লিন্ডে বিডির
- নবম পে স্কেলে বেতন কাঠামো কত নির্ধারণ করা হয়েছে?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ মে)
- মাদ্রাসায় যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের দাবি এমজেএফের
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ভিডিও ধারণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ
- দেশে বাড়লো সোনার দাম