ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
‘বাসে বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা’
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বাসে বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ।
বৃহস্পতিবার (০৫ জুন) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।
জ্বালানি উপদেষ্টা বলেন, জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। বাসে বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। নিলেই ব্যবস্থা নেওয়া হবে।
মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা ফাওজুল কবির খান। তিনি বলেন, ‘যেখানে অনিয়ম ধরা পড়ছে, সেখানেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। যানজটের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’
ভাড়া সংক্রান্ত এক ব্যতিক্রমী ঘটনার কথাও তুলে ধরেন তিনি। জানান, এক জায়গায় নির্ধারিত ভাড়ার চেয়ে ১০০ টাকা বেশি নেওয়া হয়েছিল, যা পরবর্তীতে যাত্রীকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। তার ভাষায়, কিছু ঢালাও অভিযোগ আসছে ভাড়া বেশি নেওয়ার বিষয়ে, তবে নির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ৩১ মে এক প্রজ্ঞাপনে জানিয়েছে, চলতি জুন মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছে। এতে ডিজেলের দাম প্রতি লিটারে ২ টাকা এবং পেট্রল ও অকটেনের দাম লিটারে ৩ টাকা করে কমানো হয়েছে। এর আগে, মে মাসেও জ্বালানির দাম লিটারে ১ টাকা হারে কমানো হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি