ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
প্রতীকসহ জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে যাচ্ছে ইসি
নির্বাচন কমিশন (ইসি) নীতিগতভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বুধবার (৪ জুন) কমিশনের সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, "বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরতের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। খুব শিগগিরই তারা নিবন্ধন পাবে।"
এর আগে ২ জুন আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া জামায়াতের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন অবৈধ ঘোষণার রায় বাতিল করে। যদিও দলটির প্রতীক ‘দাঁড়িপাল্লা’ নিয়ে কোনো আদেশ দেননি সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ রায়ে নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়, দলটির নিবন্ধন সংক্রান্ত যেকোনো অমীমাংসিত ইস্যু সাংবিধানিক ক্ষমতার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে।
জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন, আপিল বিভাগের সংক্ষিপ্ত রায় ইতোমধ্যে নির্বাচন কমিশনে পৌঁছেছে। প্রতীক সংক্রান্ত বিষয়ে কমিশন আলাদাভাবে সিদ্ধান্ত দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?