ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফারুক ই আজম
'শেখ মুজিবসহ মুজিবনগর সরকারের সকলেই মুক্তিযোদ্ধা'
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা-সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, মো. মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামান 'মুক্তিযোদ্ধা' বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।
আজ বুধবার (৪ জুন) এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে এ তথ্য জানিয়েছেন তিনি।
ফারুক ই আজম আরও বলেন, "মুজিবনগর সরকারে যারা ছিলেন তারাও মুক্তিযোদ্ধা। তবে ওই সরকারে কর্মকর্তা, কর্মচারীরা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন।"
প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা পরিবর্তন করে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে সরকার। গতকাল মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাতে রাষ্ট্রপতি এ অধ্যাদেশের গেজেট জারি করেন।
অধ্যাদেশে নতুন সংজ্ঞার পাশাপাশি আগের আইনের ১০টি ধারায় বেশ কিছু সংশোধনও আনা হয়েছে। আগের আইনের প্রস্তাবনার জাতির পিতা, বঙ্গবন্ধু, শেখ মুজিবুর রহমান শব্দগুলো বাদ দেওয়া হয়েছে।
সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী, '১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ নেওয়া, যোদ্ধাদের চিকিৎসায় যুক্ত এবং নির্যাতিত নারীরাই কেবল বীর মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবেন। এর বাইরে মুজিবনগর সরকারসহ দেশে-বিদেশে যারা বিভিন্নভাবে মুক্তিযুদ্ধের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদেরকে সহযোগী মুক্তিযোদ্ধার সম্মান দেওয়া হবে।'
নতুন সংজ্ঞা অনুযায়ী, মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সব জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যকে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে গণ্য করা হবে।
ফলে বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় থাকা অনেকেই এখন থেকে ‘মুক্তিযোদ্ধা’ নয়, বরং ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে স্বীকৃতি পাবেন। সে হিসেবে শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদসহ ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী ৪০০ জন এমএনএ বা এমপিএ 'মুক্তিযোদ্ধার' স্বীকৃতি থেকে বাদ পড়ছেন।
এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এর মধ্যেই মুক্তিযোদ্ধাবিষয়ক উপদেষ্টা নতুন এ তথ্য দিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- জাল সনদে নিয়োগ: ৬৩ শিক্ষককে শোকজ মাউশির
- রাজস্ব সংকটে জিপিএইচ ইস্পাত, ৯ মাসে লোকসান ১৩৫ শতাংশ