×

ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

ঈদে মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা

২০২৫ জুন ০৪ ১০:৫৪:৩৮

ঈদে মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (৫ জুন) থেকে শুরু হচ্ছে সরকারি ছুটি। এ সময় মেট্রোরেলের চলাচল নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। এতে ঈদের দিন ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া প্রতিদিন মেট্রোরেল চলবে নির্ধারিত সূচি অনুযায়ী।

মঙ্গলবার (০৩ জুন) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী শনিবার (৭ জুন) ঈদুল আজহা উপলক্ষে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের পরদিন অর্থাৎ রবিবার (৮ জুন) সকাল ৮টা থেকে ৩০ মিনিট পর পর মেট্রোরেল চলবে।

এ ছাড়া আগামী সোমবার (৯ জুন) থেকে মেট্রোরেল সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী চলবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত