ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
পুশইন বন্ধে কঠোর বার্তা যাবে দিল্লিতে
বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত মানুষকে ঠেলে পাঠানো (পুশইন) অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এটি বন্ধে বাংলাদেশ ভারত সরকারকে আজ বা আগামীকাল (বুধবার) আরেকটি চিঠি দেবে। এছাড়া এই সমস্যা সমাধানে ঢাকা কনস্যুলার পদ্ধতির আওতায় ভারতের সঙ্গে কাজ করতে চায়।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।
পুশইন ঠেকানো সম্ভব নয় বলে স্বীকার করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বর্তমানে সীমান্ত দিয়ে পুশইন ঘটছে এবং এটি শারীরিকভাবে সম্পূর্ণভাবে ঠেকানো সম্ভব নয়। এ নিয়ে ভারতের সঙ্গে নিয়মিত চিঠি চালাচালি চলছে। আজ কিংবা আগামীকাল এ বিষয়ে আরেকটি চিঠি পাঠানো হবে।
তিনি জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছে, পুশইন যেন সঠিক প্রক্রিয়া অনুসরণ করেই হয়। ভারত কিছু ক্ষেত্রে বলছে, আমাদের কিছু ঘাটতি আছে। আমরা দেখেছি, পুরনো একটি তালিকা তারা ব্যবহার করছে এবং আমরা সেই অনুযায়ী অনেককেই গ্রহণ করেছি।
তৌহিদ হোসেন বলেন, এখানে দু'পক্ষেরই কিছু বক্তব্য থাকতে পারে। আমরা চাইছি, কনস্যুলার সংলাপের মাধ্যমে একটি কাঠামোর মধ্যে এনে বিষয়টি সমাধান করা হোক। নিয়ম মেনে পুশব্যাক হলে সেটি গ্রহণযোগ্য, তবে নিয়মের বাইরে কিছু হলে তা মেনে নেওয়া যায় না।
কনস্যুলার ডায়ালগ আয়োজনের বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, বাস্তব পরিস্থিতির আলোকে আমরা একটি চিঠি পাঠাব, যেখানে কিছু প্রক্রিয়ার কথা আবারও উল্লেখ করা হবে। পাশাপাশি কনস্যুলার আলোচনার যে ব্যবস্থাপনা রয়েছে, সেটি সক্রিয়ভাবে ব্যবহার করার চেষ্টা করছি।
এদিকে গণমাধ্যমে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, ভারত ইতোমধ্যে দুই হাজারের বেশি মানুষকে বাংলাদেশে পুশইন করেছে। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, এরা ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধভাবে বসবাস করছিলেন। তবে বাংলাদেশ সরকার বলছে, এই ধরনের পুশইন অনিয়মতান্ত্রিক ও গ্রহণযোগ্য নয়। যদি কোনো বাংলাদেশি অবৈধভাবে ভারতে থাকে, তাহলে সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করেই তাকে ফেরত পাঠাতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- এক মাসেও অফিস মেলেনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী
- ৮,০০০ টাকা করে বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট